প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা প্রশাসনের কাছে পাকিস্তানকে ‘সন্ত্রাসের মদদদাতা’ ঘোষণার দাবি জানিয়ে অনলাইনে করা একটি আবেদন বন্ধ করে দিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। আবেদনটিতে ‘প্রয়োজনীয়সংখ্যক’ স্বাক্ষর পড়েনি উল্লেখ করে কর্তৃপক্ষ এটিকে আর্কাইভে সংরক্ষণ করেছে। আবেদনটিতে পাঁচ লাখ স্বাক্ষর পড়ার কয়েক দিনের মাথায় হোয়াইট হাউস এ ঘোষণা দিল। তবে নিয়ম অনুযায়ী সরকারের দৃষ্টি আকর্ষণে যত স্বাক্ষর প্রয়োজন, তার পাঁচ গুণ ওই আবেদনে পড়েছিল বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের। আবেদনটি শুরু করা হয় গত ২১ সেপ্টেম্বর।