আমার গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর পানি দিচ্ছে উঁকিঝুঁকি 

কিনার ডুবিয়ে চায় ওপরে উঠতে
নতুন জলে খাচ্ছে হাবুডুবু ছেলেমেয়ে বুড়ো।

মাথায় নিয়ে যাচ্ছে সুউচ্চ ধানের বোঝা
একদল স্বপ্ন বোনা তামাটে কৃষক।

অভিমানে মগডাল থেকে লাফিয়ে পড়ছে
সৌন্দর্যবতী হিজল পুষ্পদল
শরীরে হলুদ মেখে ডাকছে সোনালু ফুল।

যুগল প্রজাপতির সুখের হল্লা
পাখিদের প্রেম নিবেদন
আম কাঁঠালের ঘ্রাণে মাতোয়ারা নতুন জামাই
ঘর-আঙিনায় স্বজন-পরিজনের ভিড়।

এই তো আমার গাঁয়ের গল্প
সবুজ শ্যামল এক নীরব মমতা
অতীত বয়ে বেড়ানো আধুনিক জনপদ।