আমার বক্তব্য ট্রাম্পকে 'পীড়া' দেয়: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স
হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

গত বছরের মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, তাঁর বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পীড়া’ দেয়। গত রোববার যুক্তরাষ্ট্রের আরকানসাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ট্রাম্প আজও (রোববার) তাঁকে নিয়ে টুইট করেছেন। নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত হিলারিকে নিয়ে কমপক্ষে ৫০টি টুইট করেছেন।

হিলারি বলেন, টুইট করা এবং গলফ খেলার মাঝেই তো ট্রাম্পের দিন কেটে যায়। এর বাইরে তিনি অন্য কাজ করার সময় পান কখন?

বিন ক্লিনটন ১৯৯৩ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগের বছর অর্থাৎ ১৯৯২ সালে আরকানসাস থেকে তাঁর প্রেসিডেন্ট নির্বাচনের যাত্রা শুরু হয়। সেই স্মৃতিকে স্মরণ করতেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানের আগে এই টুইটার বার্তায় হিলারিকে ‘সর্বকালের সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি’ হিসেবে মন্তব্য করেন ট্রাম্প। ওই টুইটারের প্রসঙ্গ টেনে হিলারি বলেন, তিনি কথা বলেই যাবেন।