প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ যে প্রতিবেদন দিয়েছে, তাকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এটি বিশ্বাস করি না।’
গত শুক্রবার নেওয়া ওই সাক্ষাৎকারটি গতকাল প্রচারিত হয়। প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি শুধুই আরেকটি ছুতো।’
এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে ‘এক চীন নীতি’ সমর্থন করে আসছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। ওই সক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা যদি না পাওয়া যায়, তাহলে এই নীতি অব্যাহত রাখার প্রয়োজন আছে কি না তা ভাবতে হবে।