আমেরিকা উ.কোরিয়ার শত্রু নয়: টিলারসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘উত্তর কোরিয়ার ক্ষমতা কাঠামোয় কোনো ধরনের বদল চায় না আমেরিকা। আমরা তোমাদের শত্রু নই।’ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই গত ২ আগস্ট রেক্স টিলারসন এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
গত ২৮ জুলাই এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পাল্টা জবাবে কোরীয় উপসাগরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় আমেরিকা। পাল্টাপাল্টি এ অবস্থান ও বিভিন্ন উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এ অবস্থায় ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধংদেহী বক্তব্য এলেও ২ আগস্ট অনেকটা নমনীয় ঢংয়ে কথা বললেন রেক্স টিলারসন।
টিলারসন তাঁর বিবৃতিতে বলেন, ‘আমরা বিদ্যমান প্রশাসনের পরিবর্তন চাই না।