আমেরিকা থেকে আকায়েদের বহিষ্কার চান বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠা আকায়েদ উল্লাহের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কার চান প্রবাসী সন্দীপবাসীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ।

সন্দীপের সন্তান আকায়েদ উল্লাহের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে আমেরিকা প্রবাসী সন্দীপবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ দাবি জানান। তাঁরা বলেন, এ ঘটনায় তাঁরা হতাশ ও উদ্বিগ্ন।
১৯৭৯ সাল থেকে আমেরিকায় বসবাসরত নির্মাণশিল্প ও রিয়েল এস্টেট ব্যবসায়ী বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাশেম বলেন, ‘আমি এ সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমাদের ধর্ম কোনো ধরনের সন্ত্রাসী কাজ অনুমোদন করে না। সন্ত্রাসী যে ধর্মের বা যে দেশেরই হোক, তার দৃষ্টামূলক শাস্তি হওয়া দরকার যেন ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের সন্ত্রাসী কাজ করার সাহস না পায়।
কমিউনিটির ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সন্দীপের বাসিন্দা মোস্তফা কামাল পাশা বাবু বলেন, আকায়েদ উল্লাহ সন্দীপ বা অন্য যে জায়গারই হোক আমি তাঁকে মন থেকে ঘৃণা করি। সে আমাদের পুরো জাতিকে ছোট করেছে। আমাদের ক্ষতি করেছে। আমাদের লজ্জায় ফেলেছে।’ তিনি বলেন, ম্যানহাটনে সন্ত্রাসী ঘটনার দিনই আমার কোম্পানির অফিসে জরুরি কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু লজ্জায় যায়নি। আমাকে হয়তো পরিচিতজনদের নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হতো। আমি লজ্জায় পড়তাম। আকায়েদ আমাদের সংকটে ফেলেছে।’
এই ব্যবসায়ী বলেন, ‘আমেরিকা এখন আমাদের দেশ। এ দেশের ক্ষতি করা মানে আমাদের ক্ষতি করা। আমরা এ দেশের ক্ষতিকে কোনোভাবেই মেনে নেব না। এ দেশে ধর্ম-বর্ণের স্থান নেই। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসীকে বিবেচনা করি না। সন্ত্রাসী যে ধর্মেরই হোক সে সবার শত্রু। তার কঠোর শাস্তি হওয়া উচিত।’
মোস্তফা কামাল বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা কোথায় যায়, কার সঙ্গে মেশে তা খতিয়ে জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানান। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, যাতে আমাদের নতুন প্রজন্ম বিপথগামী না হয়।’
সন্দীপের আরেক ব্যবসায়ী বাবর উদ্দিন বলেন, ‘আকায়েদ উল্লাহকে কখনো কোথাও দেখিনি। সে কোথায় তাও জানি না। তিনি বলেন, তার জঘন্য কর্মকাণ্ড আমাদের দেশের জন্য কমিউনিটির জন্য কলঙ্কজনক। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
সংগীত শিল্পী.....বলেন, ‘সন্দীপের মেয়ে হয়েও আমি সন্ত্রাসী কর্মের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসীর কোনো দেশ বা ধর্ম নেই। সে আমাদের জাতির ও দেশের ভাবমূর্তিকে ধূলিসাৎ করেছে। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।’ তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম যেন কোনোভাবে বিপথে যেতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তাদের কাজে কথা কিংবা হাবভাবে কোন ধররে সন্দেহ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাদের নিয়ে বসতে হবে। তাদের সঠিক পথে আনতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
৪৩ বছর ধরে আমেরিকা প্রবাসী রিয়েল এস্টেট ব্যবসায়ী আসাদুল বারী বলেন, ‘আকায়েদের বাড়ি আমাদের মুছাপুর ইউনিয়নে। বেকার হওয়ায় শুনেছি তিনি হতাশাগ্রস্ত। তিনি নাকি ৩/৪টি চাকরিতে যোগ দিয়ে সবগুলো থেকেই চাকরিচ্যুত হয়েছেন। উবার চালাতে গিয়ে লাইসেন্স হারিয়েছেন।’
আসাদুল বারী বলেন, হতাশাগ্রস্ত হয়ে আকায়েদ সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন—এমন যুক্তি আমি মেনে নিতে রাজি নই। তাঁর যেকোনো সমস্যার সমাধানে আমেরিকায় বহু পন্থা রয়েছে। তিনি আমাদের মান-সম্মান ধূলিসাৎ করেছেন। আমেরিকার অন্য কমিউনিটির মানুষ আমাদের সন্দেহের চোখে, ঘৃণার চোখে দেখবে। আমি তাকে আমেরিকা থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।’