আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষবিদায় অনুষ্ঠান

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব বর্ষবিদায় অনুষ্ঠান করেছে। গত ৩০ ডিসেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০১৯ সালটি কেমন গেছে, কী প্রত্যাশা ছিল, কী পেয়েছেন—এসব নিয়ে নিজেদের মত ব্যক্ত রাখেন ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, শো-টাইম মিউজিক অ্যান্ড প্লের কর্ণধার আলমগীর খান আলম, ক্লাবের সহসভাপতি বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, সহসম্পাদক তফাজ্জল লিটন, কণ্ঠশিল্পী শাহ মাহবুব, জি এম মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর। ক্লাবের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন। বর্ষবিদায়ের এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব ও সামসুন্নাহার নিম্মি। নাচ, গান ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ক্লাবের সদস্যরা ২০১৯ সালকে বিদায় জানান ও নতুন বছরের আগমনে শুভেচ্ছা জানান।