আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডসাইডে ইফতার মাহফিলে ক্লাবের সদস্যরা
উডসাইডে ইফতার মাহফিলে ক্লাবের সদস্যরা

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক নগরীর উডসাইডে ২৮ মে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দর্পণ কবীর। অতিথি বক্তা ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। মোনাজাত পরিচালনা করেন ডেমোক্রেটিক দলের ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ আইনজীবী মঈন চৌধুরী।

পইফতারে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক ও সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ  সাঈদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম   টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক রানার সম্পাদক জয়নাল আবেদিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ ও উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নুর এলাহী মিনা, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, ফোবানা কনভেনশন ২০১৯-এর আহ্বায়ক শাহ নেওয়াজ, সদস্যসচিব ফিরোজ আহমেদ ও যুগ্ম সদস্যসচিব মাকসুদুল হক চৌধুরী, ফোবানা স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, জেবিবিএ অব এনওয়াইয়ের সভাপতি আবুল ফজল মোহাম্মদ দিদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূঁইয়া ও হাসান রিজভী চৌধুরী, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক সালাহউদ্দিন, টাইম টিভির পরিচালক (আউটরিচ) সৈয়দ ইলিয়াস খসরু, টিবিএন২৪ টেলিভিশনের মার্কেটিং ম্যানেজার এ এফ মিসবাহ উজ জামান, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নবাবগঞ্জ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রশিদুল ইসলাম প্রমুখ।