আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা

সময়ের সব সীমাবদ্ধতাকে ধারণ করে নিউইয়র্কের বাংলা সংবাদমাধ্যমের কর্মীরা কমিউনিটির পাশে থাকবে-এমন প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন। গুলশান টেরেস মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল হকের হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার মাধ্যমে তাদের হাতে দায়িত্ব তুলে দেন। এ সময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, প্রেসক্লাবের নতুন কমিটির কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, সদস্য তোফাজ্জল লিটন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সদস্য আবদুল হাইয়ের স্মরণে প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড রোগীদের সেবা দেওয়ায় প্রেসক্লাবের দুই সদস্য সীমা সুস্মিতা ও মশিউর রহমানকে ‘স্বপন হাই মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০’ দেওয়া হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আশরাফুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন—প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, ইমিগ্রান্ট এল্ডার কেয়ারের সিইও গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট পারভেজ সাজ্জাদ, মোতাহার হোসেন, আবদুস শহীদ, দুলাল বেহেদু, আবদুল হাসেম, আহবাব চৌধুরী, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, লায়ন মো. সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়া, কাজী আযম, অ্যাটর্নি মঈন চৌধুরী, চিকিৎসক শামীম আহমেদ, সমাজসেবক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট আহসান হাবিব, আবদুর রশিদ, ফাউমা ইনিশিয়েটিভের সিইও ফাহাদ সোলায়মান, রিয়েল্টর কামরুজ্জামান, ডিস্ট্রিক্ট ২৪ কাউন্সিলম্যান পদপ্রার্থী সাবুল উদ্দিন, সাংবাদিক রহমান মাহবুব, রওশন হক, রোকেয়া দীপা, শাহ ফাউন্ডেশনের সিইও শাহ জে চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী প্রমুখ।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়ালিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান,শামীম আল আমিন, রফিকুল ইসলাম, সীমা সুস্মিতা, সামসুন্নাহার নিম্মি, আলমগীর হোসেন, পাপিয়া বেগম, স্যামিয়েল পিনারু।

প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক উপলক্ষে ‘বাতায়ন’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। সবশেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও রানো নেওয়াজ।