আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ২০ জুলাই

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
সভায় সদস্যরা আগামী ২০ জুলাই প্রেসক্লাব আয়োজিত বনভোজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রত্যেক সদস্য ও অতিথির ৫০ ডলার করে চাঁদার পরিমাণ ধার্য করা হয়। তবে ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো চাঁদা লাগবে না। আগামী ৭ জুলাইয়ের মধ্যে চাঁদা পরিশোধের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় আমেরিকায় চ্যানেল আইয়ের সিইও এবং প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, প্রেসক্লাবের সহসভাপতি ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএন বাংলা ইউএসএর বার্তা
সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক চ্যানেল আই অনলাইনের আমেরিকা প্রতিনিধি শাহ ফারুক রহমান, কার্যকরী সদস্য এখন সময়ের সাংবাদিক ফারহানা চৌধুরী ও খবর ডটকমের সম্পাদক শিব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা আলোকচিত্রী নাসির আলী মামুন।