আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ারের ক্রুজ পিকনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ অবদানের জন্য পিকনিকে বিশিষ্ট ব্যক্তিদের নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে প্রক্লেমেশন ও সাইটেশন দেওয়া হয়। ছবি: এমবি তুষার
বিশেষ অবদানের জন্য পিকনিকে বিশিষ্ট ব্যক্তিদের নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে প্রক্লেমেশন ও সাইটেশন দেওয়া হয়। ছবি: এমবি তুষার

নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ক্রুজ পিকনিক অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন কুইন্সের ফ্লাশিংয়ের ১ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে দুপুর সাড়ে ১২টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি ছেড়ে যায়। নদী পথে নিউইয়র্কের চারদিক প্রদক্ষিণ শেষে বিকেল পাঁচটায় ক্রুজটি আবার জেটিতে ফিরে আসে।

পিকনিকে সকালের নাশতা ও দুপুরের খাবার ছাড়াও অতিথিদের বিনোদনের জন্য ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এ নৌ-ভ্রমণে নিউইয়র্কের কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া-সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্যদের পরিবারসহ নানা শ্রেণি-পেশার প্রায় সাড়ে ৪০০ অতিথি অংশ নেন।

আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্‌ক-এর প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন ও সংস্কৃতি কর্মী জুঁই ইসলামের যৌথ পরিচালনায় পিকনিকে শুভেচ্ছা বক্তব্য রাখেন—নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহসভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, এশিয়ান মাল্টি সার্ভিস ইন্‌ক-এর প্রেসিডেন্ট ও সিইও সাইদুর রহমান লিংকন, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার নারী নেত্রী মেহের চৌধুরী, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কর্মকর্তা সফিকুর রহমান, মো. শরীফ হোসেন, আলাউদ্দিন, মো. ইসমত আলীসহ কমিউনিটির নেতারা।

বিশেষ অবদানের জন্য পিকনিকে বিশিষ্ট ব্যক্তিদের নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে প্রক্লেমেশন ও সাইটেশন দেওয়া হয়। ছবি: এমবি তুষার
বিশেষ অবদানের জন্য পিকনিকে বিশিষ্ট ব্যক্তিদের নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে প্রক্লেমেশন ও সাইটেশন দেওয়া হয়। ছবি: এমবি তুষার

নৌ-ভ্রমণে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে প্রক্লেমেশন ও সাইটেশন দেওয়া হয়। নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা প্রক্লেমেশন ও সাইটেশন তুলে দেন।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—এশিয়ান মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট ও সিইও সাইদুর রহমান লিংকন, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ও কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, উএসএনিউজঅনলাইন ডট কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এ ছাড়া আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদাকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সিনেটর লুইস সেপুলভেদা তাঁর বক্তব্যে নিজকে বাংলাদেশি কমিউনিটির একজন হিসেবে উল্লেখ করে তাঁর অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে আয়োজক সংগঠনটির সাফল্য কামনা করেন।
সভাপতি আবদুস শহীদ বলেন, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আর্তমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। দেশে ও প্রবাসে একযোগে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাচ্ছে সংগঠনটি। এ লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলাসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আবদুস শহীদ আরও বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের একটি দিন নির্মল আনন্দে কাটবে এই প্রত্যাশায় আমরা ক্রুজ ভ্রমণের আয়োজন করেছি। সবার আন্তরিক প্রচেষ্টার ফলে এই আয়োজন সফল হয়েছে। প্রথমবারের মতো ক্রুজ পিকনিকের আয়োজন করে ব্যাপক সাড়া পেয়েছি। সাড়ে ৪০০ টিকিট অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। স্থান সংকুলানের অভাবে অনেকে ক্রুজ ঘাট থেকে ফিরে গেছেন। ভবিষ্যতে এক হাজার আসনের ক্রুজ নিয়ে পিকনিকের আয়োজন করা হবে।

ক্রুজ পিকনিকে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, তানভীর শাহীন, শারমিন তানিয়া প্রমুখ। ক্রুজে থাকা শিশুদের হাতে আয়োজকদের পক্ষ থেকে উপহার হিসেবে খেলনা তুলে দেওয়া হয়।
এদিকে ক্রুজ যাত্রার আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি প্রাঙ্গণে সংগঠনের প্রেসিডেন্ট আবদুস শহীদ, নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, অ্যাসেম্বলিওমেন ক্যারিনেস রেইস, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীসহ অতিথি ও সংগঠনের কর্মকর্তাদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্‌কের পক্ষ থেকে নিউইয়র্ক অ্যাসেম্বলিওমেন ক্যারিনেস রেইসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ ক্রুজ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তারা। ক্রুজ ভ্রমণে সাংস্কৃতিক পর্বের বিশেষ অংশ ইউএসএনিউজঅনলাইন ডট কমের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়।