আমেরিকানরা যে কারণে অস্ত্র রাখতে পছন্দ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্ধুকধারীর দ্বারা গণহত্যা নতুন কোনো বিষয় নয়। এই সপ্তাহান্তে দুটি গণহত্যা বন্দুক নিয়ন্ত্রণ বিতর্ককে আবার উজ্জীবিত করেছে। প্রশ্ন তুলছে কেন বারবার ঘটছে এই ঘটনা? আমেরিকার সাধারণ মানুষের হাতে এত অস্ত্র কেন? আমেরিকার অস্ত্র নিয়ন্ত্রণ আদৌ সম্ভব?
২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এল পাসো, টেক্সাস এবং ওহাইও শহর ও নগরগুলি ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া; সান বার্নার্ডিনো, ক্যালিফোর্নিয়া; লাস ভেগাস এবং পিটসবার্গের মতো ট্র্যাজিক গণহত্যার সাইট হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করে।
প্রত্যেকটি হত্যাকাণ্ডের পরে সব দলের রাজনৈতিক নেতারা ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে তাঁদের চিন্তাভাবনা ও প্রার্থনা পাঠান। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা দলের নেতারা একে অন্যকে দোষারোপ করে ভিন্ন প্রতিক্রিয়া জানান।

ডেমোক্র্যাট দলের নেতারা বন্দুক নিয়ন্ত্রণে ট্রাম্প সরকারের ব্যর্থতাকে তুলে ধরেন। তাঁরা জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন এবং বন্দুকের লবিটিকে গণহত্যার জন্য দোষারোপ করেন। গত সপ্তাহের হত্যাকাণ্ডের পর হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সংবাদমাধ্যমকে বলেছেন, “রিপাবলিকান সিনেটের অব্যাহত নিষ্ক্রিয়তা নিরীহ পুরুষ, মহিলা ও শিশুদের রক্ষায় আমাদের একান্ত কর্তব্যকে অসম্মান করে। এই মহামারির বিরুদ্ধে আমাদের আরও সক্রিয় হতে হবে।”

অন্যদিকে, রিপাবলিকান দলের নেতারা বন্দুক আইন সমস্যা নয় বলে সোচ্চার হন। তাঁরা বলেন, মানসিক অসুস্থতা বন্দুকধারীদের সহিংসতার দিকে পরিচালিত করে। গণহত্যার পরে তাঁরা এই ঘাতকদের মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবার এল প্যাসোতে এই হত্যাকাণ্ডের অপরাধী প্যাট্রিক ক্রুসিয়াসকে যারা চেনেন তাঁরা তাঁকে “শান্ত, অসামাজিক এবং কিছুটা ‘অদ্ভুত’ বলে বর্ণনা করেছিলেন। কিন্তু ক্রুসিয়াস যে এত বড় হত্যাকাণ্ড ঘটাবে কেউ তা চিন্তা করতে পারেননি। অনেক বলছেন, ক্রুসিয়াস মানসিকভাবে অসুস্থ।

এভাবে প্রতিটি বন্ধুকধারীর মাধ্যমে গণহত্যা ঘটার পর সবাই একে অন্যকে দোষারোপ করতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত এ সমস্যার কোনো সমাধান হয় না। কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে আপনাকে সমস্যার কারণ খুঁজে বের করতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে আমেরিকানরা কেন অস্ত্র রাখতে বা কিনতে পছন্দ করে? ২০১৭ সালে পিউ রিসার্স বন্দুকের মালিকদের দৃষ্টিভঙ্গির জানার জন্য জরিপ চালায়। জরিপে জানা যায়, বেশির ভাগ বৈধ অস্ত্রের মালিক সরকারকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না যে সরকার তাদের প্রয়োজনে রক্ষা করবে। পিউ–এর এই জরিপ থেকে আরও জানা যায়, ৬৭ শতাংশ বন্দুক মালিক বলেছেন যে তাঁদের কাছে বন্দুকের মালিকানা নিজের ও পরিবারকে রক্ষার একটি বড় কারণ। ৩৮ শতাংশ বলেছেন, তাঁরা শিকার করার জন্য অস্ত্র রাখেন।

আমেরিকার সরকারকে তার জনগণ বিশ্বাস করে না বলে তারা অস্ত্র কাছে রাখে। যত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার জনগণের আস্থা অর্জন না করতে পারবে তত দিন দুর্ভাগ্যজনক ভাবে এই গণহত্যার মিছিল চলতে থাকবে।