আমেরিকাপ্রবাসী শমসেরনগরবাসীর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় আমেরিকাপ্রবাসী শমসেরনগরবাসীর সদস্যরা
সভায় আমেরিকাপ্রবাসী শমসেরনগরবাসীর সদস্যরা

আমেরিকায় বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসী শমসেরনগরবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজারে একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করা হয়।
এ বি এম মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন—সৈয়দ আলমগীর আহমদ, মাকসুদ আলী, সাংবাদিক মাহফুজ আদনান, মুমিনুর রহমান প্রমুখ।
প্রতিকূল আবহাওয়ার কারণে মোমেন রহমান, সৈয়দ শিপু, সৈয়দ তপু, সায়মন আহমদ, ফয়ছল মাহমুদ, মিফতাহুর রহমান শাফাত উপস্থিত না হতে পারায় দুঃখ প্রকাশ করেছেন এবং সভার সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেছেন।
আমেরিকাপ্রবাসী শমসেরনগরবাসীকে একত্রিত করে মিলনমেলা আয়োজনের লক্ষ্যে এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে—আগামী পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা এবং শমসেরনগরবাসীর পরিবার-পরিজনকে একত্রিত করা এবং ইফতার মাহফিলের আয়োজন করার জন্য এ বি এম মাসুদুর রহমানকে আহ্বায়ক ও সৈয়দ আলমগীর আহমেদকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
ইফতার মাহফিলের প্রস্তুতি ও আয়োজন কমিটির সদস্যদের তালিকা তৈরির জন্য পরবর্তী সভার দিন আগামী ২২ মার্চ নির্ধারণ করা হয়েছে।