প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকার ফেরিওয়ালা! নাম অ্যান্থনি, যার সঙ্গে প্রতি সকালে দেখা হয়। হাসি-মুখে হাই-হ্যালো চলে। উচিটা শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ক্যান বিক্রি করে তাঁর দৈনিক আয় ২৫ ডলার। এই দিয়েই চলে দুজনের সংসার। দাদুকে (গ্র্যান্ড পা) নিয়ে থাকেন তিনি। ঘর ভাড়া জোগাড়ের দায় দাদুর ওপর। আর খাবার খরচ জোগান অ্যান্থনি। বর্ণিল ও শৈল্পিক কারুকাজ করা গাড়িতে করে ফেরি করেন তিনি। দুই বছর আগেও পায়ে প্যাডল মেরে সাইকেল চালিয়ে এ কাজ করতেন। এখন নিজেই তৈরি করেছেন গ্যাস চালিত মোটরসাইকেল। বর্ণিল এই মোটরসাইকেলই তাঁর বাহন ও পণ্য বিক্রির আকর্ষণ। ছবি ও লেখা: এমরান হোসাইন, উচিটা (ক্যানসাস)