আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রীর কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম বিনতে হোসাইনী
মরিয়ম বিনতে হোসাইনী

বাংলাদেশি ছাত্রী মরিয়ম বিনতে হোসাইনী আমেরিকার কলম্বাস স্টেট ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি এই ডিগ্রি লাভের সনদ গ্রহণ করেন।
এর আগে মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি উত্তরা ব্যাংক লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মঈনউদ্দীন আল-হোসাইনী ও বেগম মাহফুজা খাতুনের একমাত্র মেয়ে।