আমেরিকার স্বাধীনতা দিবস উদ্যাপন বাংলা ক্লাব ইউএসএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে আমেরিকার স্বাধীনতা দিবস উদ্‌যাপন করে বাংলা ক্লাব ইউএসএ
কেক কেটে আমেরিকার স্বাধীনতা দিবস উদ্‌যাপন করে বাংলা ক্লাব ইউএসএ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর আমেরিকার স্বাধীনতা দিবস উদ্‌যাপনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তেমন কোনো আয়োজন ছিল না। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল নিউইয়র্কের বাংলা ক্লাব ইউএসএ। ৪ জুলাই সন্ধ্যায় ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় নীরব রেস্টুরেন্টের সামনে আমেরিকার স্বাধীনতা দিবসের কেক কেটে দিবসটি উদ্‌যাপন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান হ্যাপি, কায়ছার, মামুন, কাজি মাহে আলম, আনোয়ার ও হেলাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর সারওয়ার আলী ও মিলন, কমিউনিটি অ্যাকটিভিস্ট মির্জা মামুন, জাফর তালুকদার প্রমুখ।