আমেরিকার ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার ৭০টি ছোট বড় শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘নো জাস্টিস, নো পিস’ এবং ‘ইউএস আউট অব দ্য মিডল ইস্ট’ স্লোগানে এসব নগরী মুখরিত ছিল পুরো সপ্তাহ। মার্কিন বিমান হামলায় ৩ জানুয়ারি ভোররাতে ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর আমেরিকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ৪ জানুয়ারি যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে রাস্তায় নেমে আসেন শত শত মার্কিন। দেশটির অন্তত ৭০টি ছোট বড় শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
মার্কিন ওই বিমান হামলার প্রতিবাদে ৪ জানুয়ারি ওয়াশিংটনসহ আমেরিকার অন্যান্য শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে প্রায় তিন হাজার মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তেরও প্রতিবাদ করে। বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের বাইরে যুদ্ধবিরোধী স্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীরা ‘নো জাস্টিস, নো পিস’ এবং ‘ইউএস আউট অব দ্য মিডল ইস্ট’ ইত্যাদি স্লোগান দেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিরোধী জোট অ্যাক্ট নাউ টু স্টপ ওয়ার অ্যান্ড রেসিজম (অ্যানসার) আরও কয়েকটি গ্রুপের সঙ্গে মিলে এই বিক্ষোভের আয়োজন করে। আয়োজকেরা জানিয়েছে, তারা আমেরিকাজুড়ে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করছে। এদিকে হোয়াইট হাউসের সামনে ছাড়াও নিউইয়র্কের টাইমস স্কয়ার, শিকাগোয় ট্রাম্প টাওয়ারেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।