আমেরিকায় উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় উদ্যাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দল বেঁধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ার আর্লিংটনে বায়তুল মোকাররম মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা কৌশিক আহমেদ এখানে ঈদের জামাত পরিচালনা করেন। জামাতে শত শত মুসল্লি পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।
ইমাম মাওলানা কৌশিক আহমেদ বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে মোনাজাত করেন। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।