আমেরিকায় ঘৃণা ও বৈষম্যের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুলেভার্ডে কুইন্স সুপ্রিম কোর্ট চত্বরে সংবাদ সম্মেলনের এক ফাঁকে অতিথিদের সঙ্গে জ্যামাইকা বিজনেস ডিস্ট্রিক্টের নির্বাহী পরিচালক গ্লেন গ্রিনিজ (মাঝে)
বুলেভার্ডে কুইন্স সুপ্রিম কোর্ট চত্বরে সংবাদ সম্মেলনের এক ফাঁকে অতিথিদের সঙ্গে জ্যামাইকা বিজনেস ডিস্ট্রিক্টের নির্বাহী পরিচালক গ্লেন গ্রিনিজ (মাঝে)

আমেরিকায় ঘৃণা ও বৈষম্যের কোনো স্থান নেই। যারা বিদ্বেষ উসকে দেয়, যারা লালন করে, তাদের অবস্থান আমেরিকায় দুর্বল। সব ধর্ম, বর্ণের ঐক্যের মাধ্যমেই আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে সুন্দর সমাজ নির্মাণ করতে পেরেছে।
গত ২৫ আগস্ট দুপুরে নিউইয়র্কের জ্যামাইকার সাটফিন বুলেভার্ডে কুইন্স সুপ্রিম কোর্ট চত্বরে জ্যামাইকা বিজনেস ডিস্ট্রিক্টের নির্বাহী পরিচালক গ্লেন গ্রিনিজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আমন্ত্রিত সাংবাদিকদের পাশাপাশি সংবাদ সম্মেলনে ব্যবসায়ী, বাড়ির মালিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ নিউইয়র্কবাসী উপস্থিত ছিলেন। গ্লেন গ্রিনিজ বলেন, ‘আমি যে কারণে আপনাদের আজ এই সংবাদ সম্মেলনে ডেকেছি, তা হলো আমাদের এই এলাকার বহু মানুষ আজ ভীতির মধ্যে বসবাস করছেন। কারণ তাঁরা মুসলিম, তাঁরা ইহুদি, তাঁরা অভিবাসী, শরণার্থী, ট্রান্সজেন্ডার। তাদের সেক্সুয়াল অবস্থান অনেকের কাছে পছন্দের নয়। বিদ্বেষের শিকার হচ্ছেন বা ভয়ে আছেন এমন অনেকের কথা আমরা জানিও না।’ তিনি বলেন, আমেরিকার সমাজ ও আইন সবার জন্য সমান।
গ্লেন নিউইয়র্কের ২০টি বিজনেস ডিস্ট্রিক্টের প্রতিনিধিদের পক্ষে বলেন, নিউইয়র্কের কোনো বিজনেস ডিস্ট্রিক্টে ঘৃণা বা বৈষম্যের জায়গা নেই। নিউইয়র্ক কোনো ঘৃণা বা বৈষম্যের ঘটনাকে বরদাশত করবে না। তিনি বলেন, ‘আমাদের এই স্ট্রিটেই আমাদের সংবিধানের অন্যতম প্রণেতা রুফুস কিংয়ের বাড়ি। আমাদের সংবিধানের চার নম্বর অনুচ্ছেদের দুই নম্বর সেকশনে বলা আছে, প্রতিটি অঙ্গরাজ্যের নাগরিকেরা বিভিন্ন অঙ্গরাজ্যের সুবিধাদি ভোগ করবে। তাদের গায়ের রং বা ধর্মীয় বিশ্বাসের জন্য কোনো রকম ভীতিকর অবস্থা হবে না ।’
এই প্রসঙ্গে গ্লেন উল্লেখ করেন, তাঁর মা ছিলেন বার্বাডোজের আর বাবা ছিলেন গায়ানার। তিনি প্রথম প্রজন্মের আমেরিকান। তিনি ও তাঁর বোন আমেরিকার সব সুবিধাদি ভোগ করছেন। অভিবাসীদের গ্রহণ, রক্ষা ও সব সুবিধা দেওয়ার ক্ষেত্রে পৃথিবীতে আমেরিকা অতুলনীয়, সর্বোত্তম।
গ্লেন বর্ণবাদবিরোধী মহান নেতা ড. মার্টিন লুথার কিংসহ এ দেশের মহান নেতাদের নামোল্লেখ করে বলেন, আমেরিকার যা কিছু ভালো তাতে এই দেশের মানুষ ও অভিবাসীদের যৌথ অবদান রয়েছে। এখানে কোনো ধর্ম, বর্ণ বা ভাষার মানুষের কোনো ভয় নেই। যেকোনো অনভিপ্রেত ঘটনা দেখলে বা জানলে তা তাৎক্ষণিকভাবে নিউইয়র্কের বিজনেস ডিস্ট্রিক্ট, পুলিশ, আইন প্রয়োগকারীদের হেল্প লাইনে ফোন করে জানান।
গ্লেন গ্রিনিজ বলেন, তাঁর অফিস সব সময় হেইট ক্রাইম বা বৈষম্যের শিকার ব্যক্তিদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে। তিনি সবাইকে আগামী ২৩ সেপ্টেম্বর জ্যামাইকায় হারভেস্ট ফেস্টিভ্যালে উপস্থিত থাকার
আমন্ত্রণ জানান।