আমেরিকায় ছাত্র ইউনিয়নের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় আমেরিকায় বসবাসরত সংগঠনের সাবেক নেতা-কর্মীরা এক টেলি কনফারেন্সের মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে ও আলীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত টেলি কনফারেন্সে বক্তারা, বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে জাতীয় সমন্বয় কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে তাঁরা বলেন, যেকোনো দুর্যোগ-মহামারি ও জাতীয় প্রয়োজনে ১৯৫২ সালের ২৬ এপ্রিল ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া সংগঠন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা বরাবরই দায়িত্ব পালন করে এসেছে। এবারও ছাত্র ইউনিয়নের বর্তমান নেতা-কর্মীরা হ্যান্ড স্যানিটাইজার প্রকল্প, ত্রাণ বিতরণ, কৃষকের ধান কাটায় সহযোগিতাসহ নানাভাবে দায়িত্ব পালন করছেন। ®বক্তারা সংগঠনের বর্তমান নেতা-কর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানান এবং সব সাবেক নেতা-কর্মীদের তাঁদের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
টেলি কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক নেতা খোরশেদুল ইসলাম, সিলেট বৃন্দাবন কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কাসেম আলী, সাবেক নেতা ডা. আজিজুল হক, প্রকৌশলী হাফিজুল হক, মো. আবদুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী, আশীষ রায়, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মর্তুজা, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. হারুন, রাজশাহী জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হিরু চৌধুরী, সুলেখা পাল, এবাদুল হক, নন্দ লাল প্রমুখ।