আমেরিকায় পালিত হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অতিথিরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অতিথিরা।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে উচ্চ সতর্কতার মধ্যেই নিউইয়র্ক নগরীতে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জ্যাকসন হাইটসের এক পার্টি সেন্টারে ১৬ মার্চ সন্ধ্যায় ঢাকার সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় আইন অনুযায়ী স্বল্প পরিসরে এ জন্মশতবার্ষিকী পালন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় এবং আমেরিকা, বাংলাদেশসহ সারা বিশ্বের করোনাভাইরাস আক্রান্তদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমাম কাজী কায়্যূম।
অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ। তাঁর নেতৃত্বে শতবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবাইকে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে এই সময়ে দুষ্প্রাপ্য হয়ে যাওয়া হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী শাহানারা রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কপিও অনুষ্ঠানে বিতরণ করা হয়। নিউইয়র্ক নগর প্রশাসনের নির্দেশ অনুযায়ী দশজনের বেশি লোক একসঙ্গে জমায়েত হতে পারবে না বলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিজ্ঞপ্তি