আমেরিকায় ৪ জুলাইয়ের আতশবাজির ইতিবৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এদিন নিউইয়র্কসহ আমেরিকাজুড়ে উদ্‌যাপিত হয় স্বাধীনতা দিবস। ফায়ারওয়ার্কস বা চোখ ধাঁধানো আতশবাজিসহ থাকে নানা আয়োজন। ‘প্রতিটি মানুষই সমান ও একই সৃষ্টিকর্তার সৃষ্টি’ —এই বাণীকে সামনে রেখে টমাস জেফারসন লিখেছিলেন আমেরিকার স্বাধীনতার বাণী।
‘আমেরিকা আরও সমৃদ্ধশালী হোক, সৃষ্টিকর্তা আমেরিকাকে আশীর্বাদ করো’—এ ছিল গত বছরের ফোর্থ জুলাইর আমেরিকার স্বাধীনতা দিবসের স্লোগান।

প্রথম মেসির ফায়ারওয়ার্কস প্রদর্শনীর মতো নিউইয়র্কের আকাশকে আলোকিত করেছিল ১৯৫৮ সালে। নানা তথ্য ঘেঁটে জানা যায় সেটা ছিল ১ জুলাই। ডিপার্টমেন্ট স্টোরের শততম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১ জুলাই হাডসন নদীতে ‘পাইরেটেকনিক এক্সট্রাভাগাঞ্জা’ নামে এই দর্শনীয় শো অনুষ্ঠিত হয়। সেদিন প্রায় এক মিলিয়ন মানুষ এই শো উপভোগ করেছিলেন। আজ আমরা যে অনুষ্ঠানের কথা সবাই জানি, তা ১৯৭৬ সালে প্রথম শুরু হয়। মেসি এবং ওয়াল্ট ডিজনি যৌথ উদ্যোগে এখন প্রতি বছর এই আতশবাজি উৎসব উদ্‌যাপন করে। আমেরিকা ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এবং নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। টমাস জেফারসনের স্বাধীনতার ঘোষণাপত্রটি ৪ জুলাই কন্টিনেন্টাল কংগ্রেসে পাস হয়। মূলত এরপর থেকেই এই আতশবাজি উৎসব আমেরিকার জনগণের প্রাণের উৎসবে রূপ নেয়।

আমেরিকানরা প্রতি বছরই চোখ ধাঁধানো আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে। আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের হাডসন নদীতে প্রতি বছর ফায়ারওয়ার্কের বড় উৎসব হয়। রাত ৯টা ৩১ মিনিটে শুরু হয়ে ২৫-৩০ মিনিট ধরে চলে এই ফায়ারওয়ার্কস। এটি দেখতে হাডসন নদীর আশপাশে জড়ো হতে থাকে লাখো মানুষ। দুপর ২টা থেকে অনেক নিরাপত্তা বেষ্টনী পার করে লোকজন এফডিআর ফ্লাইওভারে আসতে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই বিশাল আয়োজন দেখতে।

অনেকেই টিকিট কেটে ল্যাবিস ছোট-বড় জাহাজ ও নৌযানে করে নদীর মাঝখানে গিয়ে ফায়ারওয়ার্কস উপভোগ করে। এটি উপভোগ করতে হাডসন নদীর পার ও আশপাশ লোকে লোকারণ্য হয়ে যায়। এই সময়ে হাডসন নদী সংলগ্ন ১১ নম্বর অ্যাভিনিউয়ের ৪৯ নম্বর স্ট্রিট থেকে শুরু করে ২৩ নম্বর স্ট্রিট পর্যন্ত মানুষ আর মানুষ দেখা যায়। তবে বিনা টিকিটে এই আতশবাজি উৎসবের অংশ হতে এফডিআর ড্রাইভে ভিড় বেশি লক্ষ্য করা যায়। রাজধানী ওয়াশিংটনের প্রধান উৎসব হয় মনুমেন্ট এবং ক্যাপিটল হিলের বিশাল মাঠে। হোয়াইট হাউস সংলগ্ন লেকেও আতশবাজির বর্ণাঢ্য উৎসব হয়। লাসভেগাস, ডিজনিওয়ার্ল্ড, আটলান্টিক সিটি প্রভৃতি স্থানে লাখো আমেরিকানের সমাগম ঘটে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য উৎসবে। লাখ লাখ দর্শক প্রাণভরে উপভোগ করে ২৫ মিনিটের আতশবাজি। ফায়ারওয়ার্কস চলাকালে আকাশে হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে জন্মদিন পালনের ব্যাপারে নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করে। বাঙালি প্রবাসীদের মধ্যেও স্বাধীনতা দিবস নিয়ে ব্যাপক উৎসাহ চোখে পরে। ৪ জুলাই আমেরিকানদের উৎসব হলেও ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থানের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে এই দিনটি উপভোগ করে। আমেরিকার সব শহরে প্যারেড, আতশবাজি উৎসব হয়ে থাকে। চোখ ধাঁধানো আতশবাজি, স্বাধীনতা দিবস

উদ্‌যাপনের প্যারেড সামরিক প্রদর্শনীর হিসেবে শুরু হলেও খুব দ্রুতই তা সর্বসাধারণের উৎসব হয়ে যায় বিশ্ববিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর মেসির উদ্যোগে।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের ম্যানহাটন, রাজধানী ওয়াশিংটনসহ দেশের সব কটি ছোট বড় শহরে প্যারেড ও আতশবাজির প্রদর্শনী হয়। সব মিলিয়ে এবারও আতশবাজির ঝলকানি উপভোগ করেছে আমেরিকাবাসী।