আরও একটি ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এক সশস্ত্র ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একসঙ্গে লিফটে উঠেছিলেন বলে জানাল সিক্রেট সার্ভিস। এ ঘটনা ঘটে গত ১৬ সেপ্টেম্বর শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে (সিডিসি)। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিসের একের পর এক ব্যর্থতা আর শৈথিল্যের অভিযোগের মধ্যে মঙ্গলবার এ কথা জানা গেল। ওবামার সঙ্গে একই লিফটে ওঠা লোকটি একজন বেসরকারি নিরাপত্তাকর্মী। তিনি মোবাইলে ওবামার ছবি তোলেন। এর তিন দিন পরেই এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসে ঢুকে পড়েন। রয়টার্স