আরও তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মার্কিন কৌতুকাভিনেতা বিল কসবির বিরুদ্ধে আরও তিনজন নারী যৌন হয়রানি করার অভিযোগ করেছেন। গত বুধবার লস অ্যাঞ্জেলেসে ওই তিন নারীর আইনজীবী গ্লোরিয়া অলরেড এক সংবাদ সম্মেলন করেন। সেখানে ওই নারীরা ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কসবির হাতে কথিত যৌন হয়রানির শিকার হওয়ার বর্ণনা দেন। একজন বলেন, কেউ বিশ্বাস করবে না—এই ভয়ে তিনি আগে অভিযোগ করেননি।
বিবিসি