আরও প্রণোদনা আসছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমেরিকায় আরও প্রণোদনা আসছে। ১৪ এপ্রিল জনগণের জন্য জরুরি
তহবিল নামের একটি আর্থিক সহায়তা বিল নিয়ে আসেন টিম রায়ান ও রো খান্না নামের দুজন ডেমোক্রেটিক আইনপ্রণেতা।
বিলে বলা হয়েছে, ১৬ বছরের ঊর্ধ্বে আমেরিকান যারা বছরে ১ লাখ ৩০ হাজার ডলার আয় করেন এবং দম্পতি যুগল যাদের বার্ষিক আয় যৌথভাবে ২ লাখ ৬০ হাজারের কম তাদের মাথাপিছু দুই হাজার এবং যুগলদের চার হাজার ডলার সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ৫০০ ডলার করে আপৎকালীন সময়ে নিয়মিত প্রদান করা খুবই জরুরি যত দিন না কর্মসংস্থানের হার বৃদ্ধি পায়।
এই মুহূর্তে যাদের কোনো আয় নেই কিংবা কর্মহীন অবস্থায় দিন যাপন করছেন, সেই সব আমেরিকান এই সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
এই বিলের অধীনে জরুরি আর্থিক সহায়তা আগামী ছয় মাসের জন্য নিশ্চিত করে পরবর্তী আরও ছয় মাস বর্ধিত করা হবে, যত দিন না শতকরা ৬০ ভাগ আমেরিকান নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারে।