আরেক মুসলিমবিরোধী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী বেন কারসন বলেছেন, মুসলিমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। তিনি মন্তব্য করেন, মার্কিন নীতির সঙ্গে তাদের ধর্মবিশ্বাস সংগতিপূর্ণ নয়। গত রোববার কারসন এনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, ‘এই দেশের দায়িত্ব কোনো মুসলিমকে দেওয়ার পক্ষে বলব না আমি। এ রকম কিছু মোটেই সমর্থন করব না।’ খ্রিষ্টান ধর্মাবলম্বী কারসন আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাস দেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া উচিত। গত শুক্রবারই রিপাবলিকান পার্টির আরেক মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে এক সমর্থক বলেন, প্রেসিডেন্ট ওবামা মুসলমান এবং মুসলমানরা যুক্তরাষ্ট্রে সমস্যার কারণ। ট্রাম্প এর প্রতিবাদ না করায় সমালোচিত হন।
রয়টার্স