প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোতে গত মাস থেকে নিখোঁজ ৪৩ শিক্ষার্থীর খোঁজে তল্লাশি চালাতে গিয়ে আরেকটি গণকবরের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার আইন বিভাগের কর্মকর্তারা জানান, গণকবরটির অবস্থান কোকুলা শহরের কাছে। এর আগে ওই শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার স্থান গুয়ালা শহরের কাছে প্রথম গণকবরটির সন্ধান মেলে। সেখান থেকে ৩৮টি দেহাবশেষ উদ্ধার করা হয়। তবে পরীক্ষা করে দেখা যায়, এসব মৃতদেহ ওই ৪৩ জনের কারও নয়। ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় গত সোমবার একটি মাদকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই শিক্ষার্থীদের অপহরণে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে।
এএফপি