আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের মতবিনিময়

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম চালু উপলক্ষে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর রাতে মসজিদ আল হেরায় অনুষ্ঠিত এই সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ আল হেরার খতিব রুহুল আমিন। বক্তব্য রাখেন মসজিদ আল হেরার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক সজীবুল মাওলা, মসজিদ আল হেরার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী, মাওলানা আতিক উল্লাহ, সোহাগ করিম, মো. জুয়েল, রিয়াজ চৌধুরী, মাহফুজ, মাওলানা নুরুল ইসলাম, আবদুর রহমান, ফারুক খান প্রমুখ। রুহুল আমিন তাঁর বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
ওবায়দুল্লাহ চৌধুরী ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জসীম উদ্দীন তাঁর বক্তব্যে ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন।
প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই কয়েক বছর আগে মসজিদ আল হেরার উদ্যোগে এই ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল। অনিবার্য কারণে কিছুদিন বন্ধ থাকার পর আবারও এই ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়।
ইসলামিক এডুকেশন সেন্টারে ২৬ অক্টোবর থেকে দ্বীনি শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রতি শনিবার ও রোববার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রদান করা হবে। আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম চলবে।