আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের 'ওপেন হাউস' অনুষ্ঠান

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম চালু উপলক্ষে ওপেন হাউস অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মসজিদ আল হেরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শেখ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ আল হেরার খতিব রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ আল হেরার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক সজীবুল মাওলা, মসজিদ আল হেরার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী, মো. দিদার, মো. হোসাইন মোর্শেদ, সৈয়দ মো. কাউসার, জয়নাল আবেদীন, মো. আমিন, মওলানা আবুল কালাম, মাওলানা আতিক উল্লাহ, মো. গিয়াস উদ্দীন, সোহাগ করিম, মোসাদ্দেক মাওলা, ফারুক খান, সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ।
রুহুল আমিন তাঁর বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
ওবায়দুল্লাহ চৌধুরী ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জসীম উদ্দীন তাঁর বক্তব্যে ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন।
প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই কয়েক বছর আগে মসজিদ আল হেরার উদ্যোগে এই ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল। অনিবার্য কারণে কিছুকাল বন্ধ থাকার পর আবারও এই ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম চালু হওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
এই ইসলামিক এডুকেশন সেন্টারে প্রতি শনি ও রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রদান করা হবে। আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইসলামিক এডুকেশন সেন্টারের কার্যক্রম চলবে।