আলতাফ হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নিউইয়র্কে এস্টোরিয়ার বাসিন্দা আলতাফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৯ মে সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাউন্ট সিনাই হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুম আলতাফ হোসেনের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলেদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও একজন শিক্ষক। মেয়েদের মধ্যে দুজন চিকিৎসক, একজন নার্স ও একজন শিক্ষকতা পেশায় জড়িত। আলতাফ হোসেন ট্যাক্সি চালিয়ে সন্তানদের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন।

আলোকিত ব্যক্তিত্ব আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে বলেন, আলতাফ হোসেন বাংলাদেশিদের আইডল। নিজে কষ্ট করে কীভাবে সন্তানদের সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে হয়, সেটা তিনি দেখিয়ে গেছেন। শোক বার্তায় আলতাফ হোসেনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া অপ্টিমিস্ট ফকু চৌধুরী আলতাফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।