আলবেনিতে ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে পালিত হলো ঈদ পুনর্মিলনী উৎসব। সম্প্রতি বাংলাদেশি আমেরিকানদের সম্মিলিত উদ্যোগে আলবেনির ওয়াশিংটন অ্যাভিনিউয়ের একটি গির্জায় এ অনুষ্ঠান হয়।
উৎসব সমন্বয়ক মুন্না সিদ্দিকী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। শান্তনু সাজ্জাদের গ্রন্থনা ও উপস্থাপনায় হয় ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলা। পুরোনো দিনের বাংলা সিনেমার গানের সঙ্গে স্থানীয় শিল্পীদের অভিনয়, জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে ঈদ ধামাকা, নাচ, ছোট সোনামনিদের ম্যাজিক শো ও গান, নতুন প্রজন্ম ও অতিথি শিল্পীদের নানা পরিবেশনায় অনুষ্ঠানটি ছিল জমজমাট।
অনুষ্ঠানে খাবার পর্বটিও ছিল চমৎকার। পুরো অনুষ্ঠানটি ছিল সবার সম্মিলিত একটি উদ্যোগ। আয়োজক ও অতিথির কোনো ব্যবধান ছিল না। ফলে সবাই এ অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে যান।