আলবেনিতে মার্চে লবি ডে উদ্যাপন করবে বাঙালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত ব্যতিক্রমী লিডারশিপ ইভেন্টে নতুন প্রজন্মের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন
জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত ব্যতিক্রমী লিডারশিপ ইভেন্টে নতুন প্রজন্মের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন

বাংলাদেশি-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ) ইনক-এর উদ্যোগে বিগত বছরের মতো আবারও লবি ডে আয়োজন করা হচ্ছে। আগামী ১৩ মার্চ নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে দিনব্যাপী এই লবিং কর্মসূচি পালন করা হবে। আগামী লবি ডে সামনে রেখে বাগ-এর উদ্যোগে কমিউনিটি লিডারশিপ ইভেন্টের আয়োজন করা হয়। 

গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত ব্যতিক্রমী এই লিডারশিপ ইভেন্টে নতুন প্রজন্মের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাগ-এর কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়া। সেক্রেটারি জয়নাল আবেদিন ও আতিয়া কাজী।
নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে পরলটাসহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বাগ-এর উপদেষ্টা আরমান চৌধুরী সিপিএ, বাগ-এর বোর্ড অব ডাইরেক্টর মোশাররফ হোসেন ও সেবুল উদ্দিন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রব চৌধুরী, ফার্মাসিস্ট হারুন অর রশীদ, কমিউনিটি লিডার মীর মাসুম আলী, আব্দুস শহীদ, কবীর চৌধুরী, আসিফ বারী টুটুল, মিসবাহ উদ্দিন মাহমুদ, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, আবুল কাশেম, ভলেন্টিয়ার সাইফুল ইসলাম, মোসাববিহ তানভির প্রমুখ।
এর আগে ভিডিওতে বাগ-এর কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং পরে বাগ-এর কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বাগ-এর কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নিউইয়র্কের স্কুলগুলোতে হালাল ফুড, দুই ঈদে ছুটি প্রভৃতি আন্দোলনে বাগ-এর লবিং-এর কথা তুলে ধরেন। বক্তারা বলেন, অভিবাসীদের অধিকার আদায়ে মূল ধরায় বিশেষ করে সকল অঙ্গরাজ্যের সিটি ও স্টেট প্রশাসন এবং ওয়াশিংটনে লবিং ছাড়া বিকল্প কিছুই নেই। এই দেশে লবিং ছাড়া সহজে দাবি-দাওয়া আদায় করা যায় না। পাশাপাশি মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়াও জরুরি।