
সিলেট জেলার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর আসন্ন নির্বাচন উপলক্ষে ৮ মার্চ দুই প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই দিন আলাউদ্দিন-জাবেদ ও জালাল-রেনু প্যানেলের পক্ষ থেকে ১৫টি পদে মোট ৩০টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক নগরীর অ্যাস্টোরিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা কার্যালয়ে দুই প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমেদ সোহাগসহ কমিশনের সদস্য যথাক্রমে আব্দুল জলিল, জাবেদ খসরু, দেলোয়ার শাহেদ চৌধুরী ও আব্দুল মুকিত চৌধুরী মনোনয়নপত্রগুলো গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে মনোনয়নপত্রগুলো বৈধ বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনে ৫৫ জন আজীবন সদস্যসহ মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৬৭ জন। আগামী ১২ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ মার্চ।