আলাউদ্দিন-জাভেদ প্যানেল পরিচালনা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দিন-জাভেদ প্যানেল পরিচালনা কমিটির সদস্যরা
আলাউদ্দিন-জাভেদ প্যানেল পরিচালনা কমিটির সদস্যরা

কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘আলাউদ্দিন-জাভেদ’ প্যানেল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
১২ জানুয়ারি এস্টোরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন এম চৌধুরী।
সভায় গঠিত ‘আলাউদ্দিন-জাভেদ’ প্যানেল পরিচালনা কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক রাশেদুল মান্নান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এস কে আব্বাস ও জামাল উদ্দিন, সদস্যসচিব মিসবাউর রহমান, সদস্য হারুন অর রশীদ ও কামরুল হাসান সিরাজী। এ ছাড়া ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
প্যানেলের কর্মকর্তারা জানান, সংগঠনের নির্বাচন ঘিরে তিনজন আজীবন সদস্যসহ ৫৭১ জন নতুন ভোটার নিবন্ধন করা হয়েছে। সংগঠনের ৫৫ জন আজীবন সদস্যসহ ভোটার চূড়ান্ত হয়েছে এক হাজার ৬৭ জন। এতে সংগঠনের আয় হয়েছে ১১ হাজার ৭০ ডলার।