আলোচনায় 'ন্যাস্টি ওম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় বিতর্কে ট্রাম্প হিলারির দিকে ক্রুদ্ধভাবে তাকিয়ে ‘ন্যাস্টি ওম্যান’ বলে তিরস্কার করেছিলেন। এখন টুইটারে হাজার হাজার নারী একে অপরকে ‘ন্যাস্টি ওম্যান’ নামে সম্বোধন করছেন। সে কথা বলে প্রথম টুইটারটি করেন প্রাক্তন ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি। হিলারির উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি লেখেন, ‘এক জঘন্য মহিলা হিসাবে আরেক জঘন্য মহিলাকে বলছি, “তুমি আমার অনুপ্রেরণা”।’
‘ন্যাস্টি ওম্যান’ এই হ্যাশট্যাগ নিয়ে টুইটারে এখন পৃথিবীর বিভিন্ন দেশেই মেয়েরা সগর্বে নিজেদের মধ্যে বার্তা বিনিময় করছেন। ডোনাল্ড ট্রাম্প যে কথা হিলারিকে তিরস্কার হিসাবে করেছিলেন, সারা পৃথিবীর মেয়েরা এখন সে কথা তাঁকেই ফিরিয়ে দিচ্ছে ধিক্কার হিসাবে। যেমন, মেলিসা বোটিচ নামে এক নারী লিখেছেন, হ্যালোয়িনের উৎসবে তিনি ‘জঘন্য নারী’র ছদ্মবেশ নেবেন। তিনি লেখেন, ‘তার মানে আমি হব একজন যোগ্য, ধীর স্থির ও অসাধারণ প্রতিভাধর একজন নারী’।
অবশ্য ট্রাম্পের ‘ন্যাস্টি ওম্যান’ তিরস্কারে সবচেয়ে লাভবান হয়েছেন পপ গায়িকা জ্যানেট জ্যাকসন। এই একই নামে তাঁর একটি গান রয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে ইন্টারনেটে তাঁর সে গানের প্রচার ২৫০% বেড়ে যায়। এই গানের সঙ্গে ট্রাম্পের কথা
মিলিয়ে একটি রিমিক্সও বেরিয়ে পড়েছে।