আল্লামা ইমদাদের মৃত্যুতে মদিনা মসজিদে দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানহাটনে মদিনা মসজিদ

শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হকের রুহের মাগফিরাত কামনায় ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনকের উদ্যোগে ম্যানহাটনে মদিনা মসজিদে ৬ ডিসেম্বর দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

সব মহলে পরিচিত ও গ্রহণযোগ্য এই আলেমে দ্বীনের বিদায় মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মসজিদ কমিটির পক্ষ হতে এক বিবৃতি দেওয়া হয়। বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন মসজিদ কমিটির প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ এস ইউসুফ, খলিল আহমদ, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ এনায়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসলাম সিকদার, ট্রেজারার সাহেদ আহমদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মুহাম্মদ বেলাল হোসাইন, মেম্বার আলমগীর খান, জাকির হোসেইন, মুহাম্মদ আবদুল হাসিব, মুহাম্মদ সুমন, মির্জা আবু সুফিয়ান, বসির খানসহ বোর্ড অব ট্রাস্টির সদস্যরা।

বিবৃতি দাতারা এই মহান মনীষীর রুহের মাগফিরাত ও মহান আল্লাহর কাছে বেহেশত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।