আল্লামা শফীকে নিয়ে মন্তব্যের নিন্দা কাজী কায়্যূমের
বাংলাদেশ আহসুল সুন্নাহ ওয়াল জামাআহ ইউএসএর (আদি) সাবেক প্রেসিডিয়াম সদস্য, যুক্তরাষ্ট্র শাখার আহলে সুন্নত ওয়াল জামায়াতের (শায়খ আল্লামা মুহাম্মদ জালালুদ্দিনের প্রতিষ্ঠিত সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র শাখা বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং জাকের পার্টি ইউএসএর সাবেক নিয়মিত ও বর্তমানে অনিয়মিত জলসা-খতিব হিসেবে চট্টগ্রামের হাটহাজারী মুঈনুল ইসলাম জামেয়া মাদ্রাসার মহাপরিচালক ও দীর্ঘদিনের শিক্ষক আল্লামা শায়খ আহমদ শফী সম্পর্কে মুফতি আলাউদ্দীন জিহাদীর মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইমাম কাজী কায়্যূম।
এক বিবৃতিতে কাজী কায়্যূম বলেন, বাংলাদেশের সর্বকওমি উলামা শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ ভিন্ন মতাবলম্বী প্রবীণ শায়খ, আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা, মুহাদ্দিসে বাঙাল আল্লামা আহমদ শফী। তাঁর ওফাতের পর মুফতি আলাউদ্দীন জিহাদী তাঁকে নিয়ে যে কুরুচিপূর্ণ আদব ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও প্রচার (পরে নাটকীয় ক্ষমা প্রার্থনা) করে ধৃষ্টতা প্রদর্শন করেছেন, সেটি তার একান্ত ব্যক্তিগত ঔদ্ধত্যপূর্ণ আচরণেরই বহিঃপ্রকাশ। এর জন্য তিনি নিজেই দায়ী। এর সঙ্গে বাংলাদেশের হক্কানি ও সঠিক পথে পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামাত বা দেশে–প্রবাসে এর কোন অঙ্গ সংগঠন জড়িত নয়।
বিবৃতিতে কাজী কায়্যূম দাবি করেন, ‘আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ওই মুফতির পক্ষে আহলে সুন্নত ওয়াল জামাত নামধারী কিছু সংগঠন শীর্ষস্থানীয় আলেম-মাশায়েখের অনুমতি বা পরামর্শ ছাড়াই বুঝে না–বুঝে তাঁর অপরাধের পক্ষে সাফাই ও বিচার কার্য থেকে তাঁকে মুক্ত করার লক্ষ্যে অযৌক্তিক আন্দোলন শুরু করেছেন, যার সঙ্গে হক্কানি ও সঠিক রাস্তায় পরিচালিত আহলে সুন্নত ওয়াল জামাতের কোনো সমর্থন নেই।’ বিজ্ঞপ্তি