আসেফ বারীর বাবার মৃত্যু

আমেরিকাপ্রবাসী বারী হোম কেয়ার কর্ণধার, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, রংপুর জেলা অ্যাসোসিয়েশন ও নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আসেফ বারী টুটুলের বাবা আবদুল বারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বার্ধক্যজনিত কারণে রংপুর মহানগরের নিজ বাসভবনে আবদুল বারীর মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১০ সেপ্টেম্বর মরহুমের প্রথম জানাজা নিজ গ্রাম মহিপুর ঈদগাহে ও পরবর্তী জানাজা রংপুর মেডিকেল কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে রংপুর মুন্সিপাড়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাজায় উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র গোলাম মোস্তফা, সাবেক পৌর মেয়র আবদুর রউফ মানিক, গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, আগমনী গ্রুপের কর্ণধার মোস্তফা আজাদ, সাবেক লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, ঠিকাদার গোলাম রব্বান্নী, ক্রীড়া সংগঠক গোলাম সারওয়ার হোসেন, আবু বকর বারী মিঠু প্রমুখ।
এ ছাড়া নিউইয়র্কপ্রবাসী নাফিসুর রহমান, শাহ মোহাম্মদ ফরিদ, বারী হোম কেয়ার, রংপুর জেলা অ্যাসোসিয়েশন, নর্থবেঙ্গল ফাউন্ডেশন, নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন স্তরের প্রবাসীরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
১১ সেপ্টেম্বর বাদ আসর মরহুমের নিজ বাসভবন সংলগ্ন জামে মসজিদে রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়। মরহুমের বড় ছেলে আসেফ বারী টুটুল ও তাঁর স্ত্রী লায়ন্স ক্লাবের পরিচালক মুনমুন হাসিনা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।