প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাথায় গুলিবিদ্ধ হওয়ার দুদিন পর সোমবার মারা গেছেন পুলিশ সদস্য ব্রায়ান মুর (২৫)। শনিবার নগরের কুইন্স এলাকায় সাদা পোশাকে থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। এ সময় তিনি আরেক সহকর্মীর সঙ্গে সাধারণ চেহারার একটি গাড়িতে বসা ছিলেন। নিউইয়র্কের পুলিশ কমিশনার বিল ব্র্যাটন ও মেয়র বিল ডি ব্লাজিও কর্তব্যনিষ্ঠার জন্য নবীন এ পুলিশ কর্মীর প্রশংসা করেন। ঘটনার পর পর ডিমিট্রিয়াস ব্ল্যাকওয়েল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদস্য দুজন ব্ল্যাকওয়েলকে অনুসরণ করার চেষ্টা করলে তিনি গুলি করেন বলে অভিযোগ করা হয়েছে। এর আগে জানানো হয়, ব্ল্যাকওয়েল কোমরে কিছু গুঁজে রাখছেন দেখার পর গাড়ি নিয়ে তাঁর দিকে এগোনোর চেষ্টা করেছিলেন। গত পাঁচ মাসে নিউইয়র্কে গুলিবিদ্ধ হওয়া পঞ্চম পুলিশ ব্রায়ান মুর।
এএফপি