আ্যসাল নিউজার্সি চ্যাপ্টারের আদমশুমারি বিষয়ক প্রশিক্ষণ

আ্যসাল নিউজার্সি চ্যাপ্টারের উদ্যোগে আদমশুমারি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ১০১৪ আটলান্টিক অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে এ প্রশিক্ষণ কর্মসূচি ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক হোসেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সহসভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক জে সোধা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য আলবার্ট প্রমুখ।
আমেরিকায় বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেনসাস ব্যুরো ২০২০ সালের আদমশুমারির জন্য লোক নিয়োগ করবে। নিয়োগপ্রাপ্তরা আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া আদমশুমারিতে ছয় থেকে আট সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেনসাস টেকার পদে এসব নিয়োগপ্রাপ্তরা পার্টটাইম-ফুলটাইমসহ সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। আমেরিকার নাগরিক ও অনাগরিক আঠারো বছর ও তদূর্ধ্ব বয়সীরা এ চাকরির সুযোগ পাবেন। এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে দক্ষিণ এশীয় প্রবাসীদের অবহিত করতেই ছিল এই আয়োজন।