ইউএন উইমেনস গিল্ডের হলিডে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে হলিডে বাজারের উদ্বোধন করছেন অতিথিরা
ফিতা কেটে হলিডে বাজারের উদ্বোধন করছেন অতিথিরা

শিশুদের সাহায্যের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সম্প্রতি জাতিসংঘে হলিডে বাজারের আয়োজন করেছে ইউনাইটেড নেশনস উইমেনস গিল্ড।
প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে চারটি গ্রুপের সম্মিলিত প্রয়াসে সংস্থাটি একটি বাজারের আয়োজন করে থাকে। বিভিন্ন দেশের নানা রকম খাবার ও স্যুভেনির সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয় এই বাজারে। এ ছাড়া একটি আর্ট কর্নারের ব্যবস্থা করা হয়, যেখানে শিল্পীদের কাছ থেকে অনুদান পাওয়া চিত্রকর্ম প্রদর্শন করা হয়।
সংস্থাটি ৫ ডিসেম্বর জাতিসংঘে এই বাজারের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের টুরিজম বিভাগের প্রধান মিসেস এলিজাবেথ ওয়াচার ও জাতিসংঘ ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ব্যাংকের একটি শাখার ম্যানেজার কার্লোস নরিয়েগা।
গিল্ডের বর্তমান প্রেসিডেন্ট রানু ফেরদৌস তাঁর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অতিথিদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অতিথিদের বক্তব্যের পরে বেলা ১১টায় ফিতা কেটে এই বাজার উদ্বোধন করা হয়। বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ বাজার চলে।
এই বাজারে ফিফটি-ফিফটি সিস্টেম অনুযায়ী লটারির টিকিট বিক্রির মাধ্যমেও কিছু অর্থ সংগ্রহ করা হয়।
সংস্থাটি ৭১ বছর ধরে দরিদ্র ও দুস্থ শিশুদের সাহায্য করে আসছে। জাতিসংঘের বিভিন্ন মিশনও এই সংস্থাকে সাহায্য করে থাকে কখনো স্যুভেনির সামগ্রী অনুদানের মাধ্যমে, কখনো অর্থ অনুদানের মাধ্যমে, কখনো বা বাজারে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। বাংলাদেশ মিশনও অধিকাংশ সময় বিভিন্নভাবে অংশগ্রহণ করে। বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা এই গিল্ডের অনুদান পেয়ে থাকে।