ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের আংশিক কমিটি গঠিত

আমেরিকায় বসবাসরত অনলাইন গণমাধ্যম কর্মীদের প্রথম সংগঠন ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের ২০২০-২১ সালের (আংশিক) কমিটি গঠিত হয়েছে।
১ জানুয়ারি নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ওয়েস্টচেস্টার অ্যাভিনিউয়ে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গ্লোবালভিউ ২৪ ডটকমের সম্পাদক কবি মাছুম আহমদ। সঞ্চালনা করেন ইনকিলাবের আমেরিকা প্রতিনিধি মাহফুজ আদনান। কোরআন তিলাওয়াত করেন বাংলানিউজইউএস ডটকমের নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন—দৃকনিউজ ২৪ ডটকমের সম্পাদক আবু সাদেক।
আলোচনায় অংশ নেন—বাংলানিউজইউএস ডটকমের সম্পাদক আকমাম খান, বেঙ্গল নিউজের মামুন রশীদ, অনলাইন অ্যাকটিভিস্ট মিলাদ আহমেদ, মহসিন, টিটু প্রমুখ।
সভায় সবার সম্মতিতে ২০২০-২১ সালের জন্য ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—সভাপতি ইনকিলাবের (অনলাইন) আমেরিকা প্রতিনিধি মাহফুজ আদনান, সিনিয়র সহসভাপতি গ্লোবালভিউ ২৪ ডটকমের সম্পাদক মাছুম আহমদ, সহসভাপতি বাংলাপ্রেস ডটকমের সম্পাদক সাবেদ সাথী, গ্লোবালভিউ ২৪ ডটকমের
নির্বাহী সম্পাদক হাবিব ফয়েজি ও আওয়াজবিডি ডটকমের সম্পাদক
শাহ আহমদ, সাধারণ সম্পাদক দৃকনিউজ ২৪ ডটকমের সম্পাদক আবু সাদেক, সিনিয়র সহসাধারণ সম্পাদক টাইমস ২৪ ডটনেটের আমেরিকা প্রতিনিধি সোহেল হোসাইন, সহসাধারণ সম্পাদক ২৪ টুডেনিউজ ডটকমের সম্পাদক আফাজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাংলানিউজইউএস ডটকমের নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী ও অর্থ সম্পাদক বেঙ্গল নিউজের মামুন রশীদ।
এই কমিটি সবার পরামর্শে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।