
ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্রঙ্কস ব্যুরো কমিটির অভিষেক। ২২ অক্টোবর রোববার নিউইয়র্কের ব্রঙ্কস পার্কচেস্টারের শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্রঙ্কস ব্যুরো কমিটির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন, সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ শফিক উদ্দিন ও আবদুল মতিন, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, সহ সাধারণ সম্পাদক খালিদ মিয়া, কোষাধ্যক্ষ এম এ মুশাহিদ, সাংগঠনিক সম্পাদক মোয়েদ মাহমুদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, প্রচার সম্পাদক আবদুল মুহিত জুনেল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ লুকমান হোসেন, যুব সম্পাদক আবদুল মোনাফ তফাদার, প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক রেহানুজ্জামান, দপ্তর সম্পাদক মাহবুব আহমেদ চৌধুরী, কার্যকরী সদস্য রুহেল আহমেদ, আবদুল বাছির খান, হাফিজ নূর মোহাম্মদ, সৈয়দ এমএস হোসেন, কফিল চৌধুরী, শরিফুল ইসলাম নাসির, কামরুজ্জামান ভূইয়া, মঈনুল হক, জুনেদ আহমেদ এবং জুমন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবদুল মন্নাফ। মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্রঙ্কস ব্যুরো কমিটির সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, ব্রঙ্কসের শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে গত ৮ই অক্টেবর ২৫ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ ব্রঙ্কস ব্যুরো কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।