ইউএস–বিডি চ্যানেলে মুক্তি পেল ‘এবার চলো বদলাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবভিত্তিক চ্যানেল ‘ইউএস-বিডি’–এর প্রযোজনায় নির্মিত সামাজিক সচেতনতামূলক শর্ট ফিল্ম ‘এবার চলো বদলাই’ ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইট্সে চলচ্চিত্রটির প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন শিল্পপতি ও রাজনীতিবিদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম।
দর্শকেরা ‘এবার চলো বদলাই’ (Let’s Change) শীর্ষক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি চ্যানেল ইউএস–বিডি’–এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
পরিচালক নাসিরের চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, লিটন হাফিজ, ফারহানা ফারহা, পিহু, হৃদয় আল মীরু, সেলিম প্রমুখ।