ইকফার হলি কোরআন নাইট

নিউইয়র্কে ইসলামিক কালচারাল ফোরাম অব আমেরিকার (ইকফা) আয়োজনে হলি কোরআন নাইট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর নিউইয়র্কের ব্রঙ্কস বরোর বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকফার উপদেষ্টা হজরত আল্লামা জালাল সিদ্দিকী। তিলাওয়াত করেন বিশ্বখ্যাত শায়খে ক্বারি হাসসান সালেহ মিশরি। ইকফার সেক্রেটারি খালেদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত করেন ইকফার প্রচার সম্পাদক হাফিজ আদিল মিয়া। গজল পরিবেশন করেন ইকফার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরুর মামুন।
স্বাগত বক্তব্য রাখেন—ইকফার সহসভাপতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ রাসেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—হজরত মাওলানা গোলাম রাসুল পাকিস্তানি, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, অফিস সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ রাজু।
কোরআন নাইট অনুষ্ঠানের শুরুতে আলোচনায় সভায় বক্তারা একঝাঁক তরুণের প্রচেষ্টায় প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, তরুণেরাই পারে একটি কমিউনিটিকে সঠিক পথে নিয়ে যেতে। কমিউনিটিকে একটি সুন্দর ইসলামিক ব্যবস্থাপনায় আনতে তাঁদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুস্থ ইসলামিক কালচারকে লালন এবং ধারণ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে ইসলাম, দেশ এবং সমাজব্যবস্থায় পরিবর্তন সম্ভব।
কোরআন নাইটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—হেলাল উদ্দীন, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা এনাম উদ্দীন, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা আবু ছাইদ, মাওলানা হাবিব ফয়েজী, হাফিজ এবাদুর রহমান, হাফিজ জমশেদ হোসাইন, হাফিজ জমির আলী, হাফিজ জাকির, হাফিজ নজম উদ্দীন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দীন, ইমিগ্রান্ট এলডার হোম কেয়ার ব্রঙ্কস অফিসের চিফ অ্যাডভাইজার ইকবাল হোসেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আবদুর রহিম বাদশা, ওলিউর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, খলিলুর রহমান, তোফায়েল চৌধুরী, সাংবাদিক সাখাওয়াত সেলিম, মাস্টার খলিলুর রহমান, মাস্টার আবদুল খালিক, মাস্টার তাজ উদ্দীন, এহসান রাসুল, আবুল, রোকন হাকিম, মান্না মুনতাসির, ইমতিয়াজ বেলাল, আলী, মাসুম আহমদ, সরওয়ার রুমি, ফয়সল আহমদ, আবদুল হাকিম, মাহফুজ আদনান, আতিকুর রহমান, আবদুল খালিক, তাহের চৌধুরী, জাকির আহমদ, মাহিদ আহমদ, রাজু, শাহেদ, মুমিন, ফয়সল, জামিল, ছাইদুল, শাহেদ, হালিম, কাউছার প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেছে—খলিল বিরিয়ানি, স্টার্লিং ফার্মেসি, সেইফ মেডিকেল কেয়ার, লংজিভিটি হোম কেয়ার, মান্না মুনতাসির ওয়েলকেয়ার, ডা. রোমানা সবুর, ইউনিভার্সেল ট্রাভেলস প্রমুখ।
কোরআন নাইট অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন—সহসভাপতি মাহবুবুর রহমান, আবদুল মুক্তাদির তফাদার, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান, সামাদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ ফাহাদ, সহসাংগঠনিক সম্পাদক চৌধুরী মাহবুব, প্রচার সম্পাদক আদিল মিয়া, সহ প্রচার সম্পাদক হেলাল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শরীফ আহমদ সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী ইব্রাহীম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন নুরুর প্রমুখ।
অনুষ্ঠানের শেষে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইকফার মাসুম নূর।