ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফিলে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সদস্যরা
মাহফিলে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সদস্যরা

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের স্থানীয় এক রেস্তোরাঁয় ২৪ মে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের কর্মকর্তা নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলুল ও হারুন আলীর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। মাহফিলে রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফিজ জাকির আহমেদ।

মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমদ, সিপিএ আহাদ আলী, হাসান আলী, সৈয়দ সিদ্দিকুল হাসান, লুৎফর রহমান চৌধুরী, আবদুল মুসাব্বির, কপিল চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী, জালাল চৌধুরী, তোজাম্মেল হোসেন, মামুন ইসলাম, বুরহান উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, সৈয়দ মঈনুদ্দিন, হামিদুর রহমান আশরাফ, সারোয়ার চৌধুরী, সৈয়দ রহমান, জাবেদ আহমেদ, জাকারিয়া আহমেদ, মো. জাকির হোসেন, শাহিন হাসনাত, সৈয়দ রুহুল, মো. এ উদ্দিন, তানিম চৌধুরী প্রমুখ। নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারবাসী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।