ইন্দোনেশিয়ায় গণহত্যার বিষয়ে আগেই জানত যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৫ সালের অক্টোবর থেকে পরের ছয় মাস ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টির ৫ লাখের বেশি সমর্থককে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত
১৯৬৫ সালের অক্টোবর থেকে পরের ছয় মাস ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টির ৫ লাখের বেশি সমর্থককে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

গত শতকের ষাটের দশকে ইন্দোনেশিয়ায় কমিউনিস্টবিরোধী শুদ্ধির নামে সেনাবাহিনী ‘ব্যাপক গণহত্যা হত্যাযজ্ঞ’ চালাতে যাচ্ছে বলে মার্কিন বাহিনী নিবিড়ভাবে জানত। ১৯৬৪ থেকে ১৯৬৮ পর্যন্ত জাকার্তার মার্কিন দূতাবাসের এ সংক্রান্ত ৩৯টি নথি প্রকাশিত হয়। সেখানেই এ তথ্য জানানো হয় বলে এএফপির খবরে বলা হয়।

সেই সময়টা স্নায়ু যুদ্ধের চরম অবস্থা চলছিল। এসব নথিতে ওই সময়টা ও আধুনিক ইন্দোনেশিয়ার ইতিহাসের সবচেয়ে অস্থির সময়ের নানা তথ্য উঠে এসেছে।

ইতিহাসবিদদের ভাষ্য, ১৯৬৫ সালের অক্টোবর থেকে থেকে পরের বছরের মার্চ পর্যন্ত ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টির (পিকেআই) ৫ লাখের বেশি সমর্থককে হত্যা করা হয়েছে। একটি ব্যর্থ অভুত্থানকে কারণ দেখিয়ে পর দেশটির সেনবাহিনী পিকেআই ও এর নেতাদের শেষ করে দেওয়ার অভিযানে নামে দেশটির সেনাবাহিনী।

জেনারেল সুহার্তো ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসেন এবং তিন দশক ধরে মুসলিম এই রাষ্ট্রটি শাসন করেন। তাঁর শাসনামলে তিনি বুঝিয়েছেন দেশকে কমিউনিস্ট মুক্ত করতে এ হত্যাযজ্ঞ প্রয়োজন ছিল। এই হত্যাকাণ্ডের আগে চীন ও সোভিয়েত ইউনিয়নের পরেই তৃতীয় বৃহৎ কমিউনিস্ট পার্টি ছিল ইন্দোনেশিয়ায়।

প্রকাশিত এসব নথিতে দেখা গেছে, দ্বীপ রাষ্ট্রটিতে থাকা মার্কিনিরা কীভাবে এই বর্বর গণহত্যা সম্পর্কে জানতেন। এমনকি ওই হত্যাযজ্ঞে সমাজের বিশিষ্ট মুসিলম গোষ্ঠীগুলো কীভাবে জড়িত ছিল, তা-ও বলা হয়েছে।

১৯৬৫ সালের ২৬ নভেম্বর সুরাবায়া শহরের তৎকালীন মার্কিন কনস্যুল একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। সেখানে বলা হয়, পূর্ব জাভা থেকে নানা তথ্য আসছে। সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর আভাস রয়েছে। একটি অভিযানেই ১৫ হাজার কমিউনিস্টকে হত্যা করা হতে পারে। 

এক মাস পর এই কনস্যুল বলে, যেসব কমিউনিস্ট সেনাবাহিনীর হাতে ধরা পড়ছে, তাদের ‘হত্যার করার জন্য বেসামরিক লোকজনের হাতে তুলে দেওয়া’ হয়েছে।

আর অন্যদের হত্যার জন্য জনবহুল এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়। এসব লাশ নদীতে না ফেলে মাটি চাপা দেওয়া হয়।

ওই মানবাধিকার কর্মীরা এই হত্যাযজ্ঞ নিয়ে আরও নথি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানান। হিউম্যান রাইটস ওয়াচের আন্দেরেস হারসোনো এএফপিকে বলেন, এসব নথিপত্র হত্যার সঠিক ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসব নথি ওই অপরাধের বিরুদ্ধে কাজ করবে।

গত মাসে মানবাধিকার বিষয়ক আইনজীবীদের আয়োজিত এক অনুষ্ঠান পণ্ড করে দেয় উত্তেজিত জনতা। ধারণা করা হয়, তাঁরা সাম্যবাদ নিয়ে আলোচনা করছিল। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়।