ইবনে সিনা পণ্যের বিপণন শুরু

নিউইয়র্কের কুইন্সে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের পণ্য বিপণনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর কুইন্সে একটি রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্যতম এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তাদের তৈরি ওষুধ সাপ্লিমেন্টারি ইউএস ফুড এবং ড্রাগ প্রশাসনের অনুমোদনে এই প্রথম আমেরিকায় বাজারজাত করার সুযোগ পেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফার্মাসিস্ট দিদার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবনে সিনার পরিচালক চৌধুরী মোহাম্মদ হাসান। প্রধান অতিথি ছিলেন জ্যামাইকা হাসপাতালের পরিচালক এবং ফ্লাশিং হাসপাতাল মেডিকেল সেন্টার নিউইয়র্কের ফার্মেসি সার্ভিসেস ম্যানেজমেন্টের কাজী হালিম। বিশেষ অতিথি ছিলেন ফার্মেসি ব্যবসায়ী সাহাব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল মহিউদ্দীন এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের মার্কেটিং বিভাগের প্রধান মো. নুরুল্লাহ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ফার্মাসিস্ট এবং ফাইজার ইউএসএর সাবেক সিনিয়র রিসোর্স সায়েন্টিস্ট মাইনুদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী ফার্মাসিস্ট, মালিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।