ইবোলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম আফ্রিকার ইবোলা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি এর বিস্তার প্রতিরোধে বিশ্বব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দিতে প্রস্তুত। এএফপি।
গত মঙ্গলবার শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ইবোলার সংক্রমণ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে, যা আমাদের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিকে আরও বড় করে তুলবে।’
এর আগে ওবামা পশ্চিম আফ্রিকায় ইবোলা মোকাবিলায় তিন হাজার সেনার একটি দল পাঠানোর ঘোষণা দেন। এ ছাড়া সবচেয়ে মারাত্মকভাবে আক্রান্ত লাইবেরিয়ায় একটি নিয়ন্ত্রণকেন্দ্র খোলারও সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ৫৫ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন ওবামা।