ইভাঙ্কা বিড়ম্বনায় ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভাঙ্কা মাজিচ
ইভাঙ্কা মাজিচ

সারাক্ষণই টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। এবার টুইট করে ডেকে এনেছেন নিজের জন্য বিড়ম্বনা। নিজের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের প্রশংসা করে টুইট করতে গিয়ে সেখানে ট্যাগ করে ফেললেন যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা ইভাঙ্কা মাজিচকে। এতে বেশ বিব্রত হয়েছেন যুক্তরাজ্যের সেই ইভাঙ্কা। ভোর ছয়টায় গণমাধ্যম কর্মীদের ফোনে ইভাঙ্কা মাজিচ ও তাঁর স্বামীর খুব ভাঙে। তার পর সারা দিনে বহু ফোন কল, টুইটার নোটিফিকেশন আর গণমাধ্যমের প্রশ্নের ঢল। বেশ বিরক্ত হয়ে ট্রাম্পকে পাল্টা টুইট করে ইভাঙ্কা মাজিচ লেখেন, ‘আপনি এমন একজন মানুষ, যার দায়িত্ব অনেক। আমি আপনাকে অনুরোধ করছি টুইট করার সময় আরও বেশি সচেতন হবেন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে জানতে আরও বেশি সময় ব্যয় করবেন।’